আমার সম্পর্কে

আমার সম্পর্কে — নিশাত শাহরিয়ার | নিশনামা
নিশাত শাহরিয়ার — লেখক ও ডিজিটাল মার্কেটার

নিশাত শাহরিয়ার

লেখক · ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট · কন্টেন্ট ক্রিয়েটর

আমি কে?

আমি নিশাত শাহরিয়ার — পরিচিতরা “নিশ” বলে ডাকেন। সিলেটের মানুষ। মনে প্রাণে একজন লেখক, পেশায় ডিজিটাল মার্কেটার। নতুন কিছু শেখা, জানা আর সেগুলো মানুষের সাথে ভাগ করে নেওয়ার মধ্যেই আমার আনন্দ।

নিশনামা আমার ব্যক্তিগত ওয়েবসাইট — যেখানে আমি আমার চিন্তাভাবনা, দিনলিপি, কবিতা, গল্প, বই রিভিউ, পপ কালচার, বিজনেস, টেকনোলজি ও ক্রিয়েটর ইকোনমি নিয়ে বাংলায় লিখি। ২০০৬ থেকে ইন্টারনেট এবং ২০০৭ সাল থেকে ওয়ার্ডপ্রেসের সাথে আমার যাত্রা — ব্যক্তিগত ব্লগ, অ্যাফিলিয়েট সাইট, ক্লায়েন্ট প্রজেক্ট থেকে শুরু করে এখন প্রোডাক্ট ওয়েবসাইট পর্যন্ত।

“আমি নিজেকে প্রতিদিন বলি — আমি একজন লেখক। যদিও জানি না আমার লেখা কতটা ভালো, তবু লেখালেখিটা আমি ভালোবাসি।”
১৫+
বছরের ডিজিটাল মার্কেটিং অভিজ্ঞতা
৫০০০+
বই পড়া হয়েছে
১০,০০০+
মানুষ আমার লেখা পড়েছেন

পেশাগত জীবন

আমি বর্তমানে AuthLab-এ Product Marketing Lead হিসেবে কাজ করছি। AuthLab সিলেটভিত্তিক একটি প্রযুক্তি প্রতিষ্ঠান যেটি বিশ্বব্যাপী ১৫ লক্ষের বেশি ওয়েবসাইটকে তাদের ওয়ার্ডপ্রেস প্লাগইন দিয়ে শক্তি জোগায় — যার মধ্যে আছে Fluent Forms, FluentCRM, Ninja Tables, Fluent Support প্রভৃতি।

আমার মূল কাজ হলো প্রোডাক্ট গ্রোথ ও মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করা। কন্টেন্ট স্ট্র্যাটেজি, কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর অ্যানালাইসিস, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট — সব মিলিয়ে পুরো মার্কেটিং ফানেলের দেখভাল করি। Fluent Forms, Ninja Tables, FluentPlayer এই তিনটি প্রোডাক্টের মার্কেটিংয়ের দায়িত্বে আছি এখন। আমাদের Fluent Forms মার্কেটিং টিম ২০২৫ সালে “Outstanding Marketing Team Award” জিতেছে — যেটা আমাদের দলের সবার প্রচেষ্টার ফসল।

Product Marketing Lead
AuthLab — Fluent Forms, FluentPlayer & Ninja Tables
প্রোডাক্ট মার্কেটিং, কন্টেন্ট স্ট্র্যাটেজি, টিম লিডারশিপ ও মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনা
Product Marketing Lead
AuthLab — Fluent Support
Fluent Support হেল্পডেস্ক প্লাগইন লঞ্চ ও হাজারো ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়া
Digital Marketing Strategist
AuthLab / WPManageNinja
ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন, কন্টেন্ট প্রোডাকশন ও SEO স্ট্র্যাটেজি
ডিজিটাল মার্কেটার
১৫+ বছরের ফ্রিল্যান্স ও পেশাদার অভিজ্ঞতা
এডসেন্স পাবলিশিং, নিশ ব্লগিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ক্লায়েন্ট প্রজেক্ট ও নিজস্ব প্যাশন প্রজেক্ট

যেসব বিষয়ে কাজ করি

প্রডাক্ট মার্কেটিং কন্টেন্ট স্ট্র্যাটেজি এসইও ওয়ার্ডপ্রেস ক্রিয়েটর ইকোনমি ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া কি-ওয়ার্ড রিসার্চ মার্কেট রিসার্চ কন্টেন্ট ক্রিয়েশন নিউজলেটার ব্লগিং টিম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিক লিডারশিপ ডাটা এনালিটিকস কাস্টমার এক্সপেরিয়েন্স

লেখালেখি ও নিশনামা

লেখালেখি আমার মনের খোরাক জোগায়। নিশনামা ডট কম হলো আমার সেই জায়গা যেখানে আমি আমার মনের কথা বাংলায় লিখি। এখানে পাবেন —

📓 নিশনামা ডাইজেস্ট — প্রতি সপ্তাহে প্রকাশিত হওয়া আমার কিউরেটেড নিউজলেটার, যেখানে টেক, কালচার, ব্যবসা ও জীবনের নানা বিষয় নিয়ে আলোচনা থাকে। এটি আমার ইংলিশ নিউজলেটারের বাংলা ভার্সন।

✍️ দিনলিপি, কবিতা, গল্প ও উপন্যাস — ব্যক্তিগত অনুভূতি থেকে কল্পনার জগৎ, সবকিছু।

💡 চিন্তা-ভাবনা ও মতামত — ক্রিয়েটর ইকোনমি, পপ কালচার, দেশ ও সমাজ নিয়ে সরাসরি লেখা।

এছাড়া আমি “Weekly NishIsHere” নামে একটি ইংরেজি সাপ্তাহিক নিউজলেটারও লিখি Substack-এ, যেখানে ২,০০০+ কৌতূহলী পাঠক প্রতি সপ্তাহে আমার বাছাই করা লিংক, চিন্তা ও ছবি পান।

ব্যক্তিগত জীবন

সিলেটে জন্ম ও বেড়ে ওঠা। পরিবারের সাথে সময় কাটানো আমার কাছে সবচেয়ে মূল্যবান। কাজ বা লেখালেখির বাইরে যখন সময় পাই, পরিবারের সাথে থাকি।

বই পড়া আমার সবচেয়ে বড় নেশা — Goodreads-এ আমার ৭২৯টিরও বেশি বই পড়া হয়ে গেছে। যদিও ছোটবেলা থেকে বই পড়া ধরলে এটা ৫০০০+ হবে শিউর। বায়োগ্রাফি, বিজনেস, ফিকশন, সায়েন্স ফিকশন, থ্রিলার, হিস্ট্রি — সব ধরনের বই পড়তে ভালোলাগে।

নতুন মানুষের সাথে মেশা, খোলা মনের মানুষদের সাথে আইডিয়া নিয়ে আলাপ করা — এগুলোই আমাকে এনার্জি দেয়। WordPress কমিউনিটিতে সক্রিয় থাকার চেষ্টা করি — এখন পর্যন্ত WordCamp Sylhet, WordCamp Dhaka ও WordCamp Malaysia -এ অংশ নিয়েছি এবং ভবিষ্যতে WordCamp Asia, WordCamp Europe ও WordCamp US -তেও যাওয়ার ইচ্ছা আছে।

বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশ ঘুরতে ভালো লাগে। নতুন দেশের নতুন কালচার ও নতুন নতুন মানুষদের সাথে মিশতে ভালো লাগে। এখন পর্যন্ত ঘুরা হয়েছে নেপাল, ফিলিপাইন ও মালয়েশিয়া।

ছোট বেলা থেকে তিন গোয়েন্দার অন্ধ পাঠক বলে রোমাঞ্চকর কিছু করার শখ সব সময়ই। তাই নেপালে “প্যারাগ্লাইডিং”, ফিলিপাইনে “স্কুবা ডাইভিং”, এরপর এখন ইচ্ছা থাইল্যান্ড গিয়ে “স্কাইডাইভিং” করা।

শিক্ষাগত যোগ্যতা

মাস্টার্স — মাইক্রোবায়োলজি
এম. সি. কলেজ, সিলেট
বি.এসসি. (সম্মান) — উদ্ভিদবিজ্ঞান
এম. সি. কলেজ, সিলেট
এইচ.এস.সি. — বিজ্ঞান
এম. সি. কলেজ, সিলেট
এস.এস.সি.— বিজ্ঞান
হযরত আয়েশা সিদ্দিকা (রা.) কলেজিয়েট স্কুল

আমার সাথে যোগাযোগ

আমার সাথে কানেক্ট হতে চাইলে নিচের যেকোনো প্ল্যাটফর্মে খুঁজে পাবেন —

📬 নিশনামা ডাইজেস্ট পড়ুন প্রতি সপ্তাহে!

টেক, কালচার, ব্যবসা ও জীবন নিয়ে আমার কিউরেটেড সাপ্তাহিক নিউজলেটার সরাসরি আপনার ইমেইলে পান।

নিশনামা ভিজিট করুন →