নিশনামা ডাইজেস্ট ৯২

এআই, যুদ্ধ, যুক্তরাজ্যের রূঢ় বাস্তবতা এবং কুংফু হাসল | নিশনামা ডাইজেস্ট ৯২

আসসালামু আলাইকুম!

টেক, ক্রিয়েটর ইকোনমি, পপ কালচার আর বিজনেস নিয়ে আপনাদের জন্য বিশেষভাবে বাছাই করা নিশনামা ডাইজেস্ট-এর ৯২তম সংখ্যায় আপনাকে জানাই আন্তরিক স্বাগতম!

আপনি এখন সেই হাজারেরও বেশি কৌতূহলী মানুষের সঙ্গী, যারা আমার নিজের হাতে বাছাই করা সেরা লিংক আর চিন্তাভাবনা প্রতি সপ্তাহে আমার ওয়েবসাইট nishnama.com-এ নিয়মিত পড়েন।

প্রতিটি ডাইজেস্টেই থাকে ৪টি অবশ্য-দ্রষ্টব্য লিঙ্ক, আর আমার সপ্তাহের বিশেষ চিন্তা, ছবি ও পছন্দের উক্তি।

আমি নিশাত শাহরিয়ার, আর এই বিশেষ সংখ্যাটি আপনি পড়ছেন বলে আপনাকে জানাই অজস্র ধন্যবাদ!

এই ইস্যুতে যা আছেঃ

  • সফলতার ‘চিট কোড’ হলো হাই এজেন্সি
  • এআই, যুদ্ধ এবং মাস- সার্ভাইলেন্স
  • যুক্তরাজ্যের রূঢ় বাস্তবতা (আপনি যতটা ভাবছেন তার চেয়েও খারাপ)
  • কুংফু হাসল মুভিটির অজানা সব রেফারেন্স
  • বাংলাদেশে মন্ত্রী হওয়ার ফাইনান্সিয়াল বেনেফিট কি কি?
  • চীনে অদ্ভুত কিছু ঘটছে
  • কোথায় পাবো তাহারে
  • মেঘের ফাঁক দিয়ে উঁকিঝুঁকি

তাহলে শুরু করা যাক নিশনামা ডাইজেস্ট ইস্যু – ৯২!

নিশনামা ডাইজেস্ট ইস্যু ৯২ নিশাত শাহরিয়ার
Photo by Peter Herrmann on Unsplash

“নিশনামা ডাইজেস্ট কি?


নিশনামা ডাইজেস্ট হলো প্রতি সপ্তাহে আমার নিজস্ব চিন্তাভাবনার প্রতিচ্ছবি এবং হাতে-বাছাই করা দারুণ কিছু দেখার, পড়ার আর শোনার জিনিসের একটি ডিজিটাল ডায়েরি।

সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব, এই সপ্তাহের গান আর ছবিসহ একাধিক ক্যাটাগরি নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! আপনাকে পড়ার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি।”


♣ এই সপ্তাহের ভাবনা

◘ সফলতার ‘চিট কোড’ হলো হাই এজেন্সি

Being High Agency is a Cheat Code to Success // Gareth Evans

এই সপ্তাহের নিশনামা ডাইজেস্টে আমি একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলতে চাই – ‘হাই এজেন্সি’ (High Agency)। 

এই ধারণাটি বলে যে, কেবল মেধা থাকলেই সফল হওয়া যায় না; বরং নিজের কাজের দায়িত্ব নেওয়া এবং যেকোনো পরিস্থিতিতে উদ্যোগী হওয়ার মানসিকতাই হলো সফলতার আসল চাবিকাঠি। মেধা হয়তো আপনাকে শুরুটা করে দেবে, কিন্তু আপনার গন্তব্যে পৌঁছানো নির্ভর করবে আপনার ‘এজেন্সি’র ওপর। 

এই বিষয়টি আরও গভীরভাবে বুঝতে আমি আপনাদের জর্জ ম্যাক-এর highagency.com আর্টিকেলটা পড়ার অনুরোধ করব। এই ভিডিওটি মূলত সেই আর্টিকেলের ওপর ভিত্তি করেই তৈরি, যদিও এই ইউটিউবার তাকে ক্রেডিট দেয় নি।


♣ টেকনোলজি

◘ এআই, যুদ্ধ এবং মাস- সার্ভাইলেন্স

AI, War And Mass Surveillance // ColdFusion

২০২৬ সালের মার্চের শুরুটা বিশ্ব ইতিহাসের এক সন্ধিক্ষণ হয়ে থাকবে। এই প্রথম কোনো বড় সামরিক অভিযানে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে। কিন্তু এটি ছিল কেবল শুরু মাত্র। এর পরেই একে একে বেরিয়ে আসে OpenAI এর বিশ্বাসভঙ্গ এবং গণ-নজরদারির এক অন্ধকার চিত্র। 

ColdFusion এর এই ভিডিওটিতে এআই, যুদ্ধ এবং সরকারের ক্ষমতার অপব্যবহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়েছে।


♣ ক্রিয়েটর ইকোনমি

◘ যুক্তরাজ্যের রূঢ় বাস্তবতা (আপনি যতটা ভাবছেন তার চেয়েও খারাপ)

Investigated the UK (The Reality Is Worse Than You Think) // Aevy TV

এক বছর আগে তৈরি এই ভিডিওটি যুক্তরাজ্যের অর্থনীতির এক রূঢ় সত্য উন্মোচন করেছে। নির্মাতা ‘এভিটিভি’ (AevyTV) দেখিয়েছেন কীভাবে লন্ডন-কেন্দ্রিক অর্থনৈতিক নির্ভরতা যুক্তরাজ্যের অন্যান্য অঞ্চলকে সংকটের মুখে ফেলেছে। 

লন্ডনের জাঁকজমক আর এআই-এর জয়জয়কারের আড়ালে আকাশছোঁয়া জীবনযাত্রার ব্যয়, আবাসন সংকট এবং ভঙ্গুর স্বাস্থ্যসেবা (NHS) সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে।


♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!

বেদুইন ওপেন স্কুল

বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।

এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–

  • কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
  • কোর্স B01: ফটোগ্রাফী
  • কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
  • কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
  • কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
  • কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
  • কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B08: রোবটিক্স পরিচিতি
  • কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
  • কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
  • কোর্স B011: রন্ধনকলা ১০১
  • কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
  • কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
  • কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
  • কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ

কোর্সগুলো একদম ফ্রিতে করুন আজই।


♣ ইউটিউব থেকে

◘  বাংলাদেশে মন্ত্রী হওয়ার ফাইনান্সিয়াল বেনেফিট কি কি? 

আমরা রিসেন্টলি ভোট দিয়ে অনেক দিন পরে নিজেদের সরকার গঠন করেছি। কিন্তু আমরা অনেকেই জানিনা আমাদের মন্ত্রী এমপিরা সরকার থেকে অনেক অনেক সুবিধা ভোগ করেন। খালিদ ফারহানের এই ভিডিওটা এই বিষয়গুলোকে সুন্দর করে তুলে ধরেছে। 

অন্তত জনগণ হিসেবে আপনার জানা থাকা উচিত, আপনার এলাকার মন্ত্রীরা সরকার থেকে কি কি সুবিধা ভোগ করেন।  


♣ পপ-কালচার

◘ কুংফু হাসল মুভিটির অজানা সব রেফারেন্স

The References in Kung Fu Hustle // Accented Cinema

আমি মুভিটি বেশ কয়েকবার দেখেছি, কিন্তু এর ভেতরের গভীর রেফারেন্সগুলো একদমই খেয়াল করিনি। আপনি যদি মুভি-পাগল মানুষ হন, তবে এই Video Essay আপনার জন্য একটি দারুণ উপহার। 

স্টিফেন চাউ পরিচালিত ২০০৪ সালের এই কমেডি মুভিটি মূলত হংকং সিনেমা এবং সংস্কৃতির প্রতি এক অসাধারণ শ্রদ্ধার্ঘ্য, যা ঐতিহাসিক চরিত্র, ক্ল্যাসিক চলচ্চিত্র এবং উপন্যাসের ছোট ছোট রেফারেন্সে ঠাসা।


♣ ব্যবসা

◘ চীনে অদ্ভুত কিছু ঘটছে

Something Strange is Happening in China // Maxinomics

চীনের সাধারণ মানুষ তাদের আয়ের প্রায় ৪০% জমিয়ে রাখেন, যেখানে যুক্তরাষ্ট্রে এই হার ১০ শতাংশের নিচে। চীন এবং বাকি বিশ্বের মধ্যে উত্তেজনার এটিই প্রধান কারণ। 

চীনের মানুষ বাকি বিশ্ব থেকে যা কেনে, তার চেয়ে কয়েক গুণ বেশি পণ্য তারা বাইরের দেশে বিক্রি করে, যা একটি বিশাল অর্থনৈতিক ভারসাম্যহীনতা তৈরি করেছে। চীনের টেকসই উন্নয়নের জন্য এখন বিদেশের ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের দেশের মানুষের ভোগ ও সামাজিক নিরাপত্তা বৃদ্ধির দিকে নজর দেওয়া প্রয়োজন।


♣ আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।

অনলাইনে ইন্ডিয়ান আসল শাড়ি শ্রেষ্ঠা আরাধনা মুকিত রিয়া
শ্রেষ্ঠা অনলাইন শাড়ি শপ

নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!

শ্রেষ্ঠা থেকে কেনাকাটা করতে জয়েন করুন শ্রেষ্ঠার গ্রুপে।


♣ এ সপ্তাহের গান

◘ আফরান নিশোর এই নতুন মুভি “দম” আমার ওয়াচ লিস্টে আছে। মুভির এই গান ‘কোথায় পাবো তাহারে’ আমার রিসেন্ট শোনা খুব পছন্দের গানের লিস্টে উঠে গেছে। শোনেন।

 Kothay Pabo Tahare | DOMM | NISHO | PARSHA | IMRAN | PUJA | Redoan Rony | SVF Alpha-i | Chorki 

এই মুভিটা দেখলে এটার একটা রিভিউ লেখব। ট্রেইলার ও মুভির সিনোমাটগ্রাফি অনেক আগ্রহ উদ্দীপক।


♣ এ সপ্তাহের ছবি

মেঘের ফাঁক দিয়ে উঁকিঝুঁকি।


♣ এই সপ্তাহের উক্তি

◘ সুখ মানে হলো আরও উন্নত পর্যায়ের সমস্যা থাকা। সাফল্য মানে হলো আরও মানসম্পন্ন ব্যর্থতা। আর শৃঙ্খলা মানে হলো আরও ভালো কিছুর প্রতি আসক্ত হওয়া।

জীবনের প্রতিটি ধাপে আপনার কাঁধের দায়িত্বের বোঝা কেবল রূপ পরিবর্তন করে, ফুরিয়ে যায় না।


যাওয়ার আগে…

এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।

এই ইস্যুতে আপনি সবচেয়ে বেশি কী উপভোগ করলেন? নিচে কমেন্ট দিন। আমি নিজে প্রতিটা কমেন্ট পড়ি ও রিপ্লাই দেই!

শুধু পড়লেই বা কমেন্ট করলেই হবে না, এই ইস্যুটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফেসবুকে। আপনার ফ্রেন্ডলিস্টের অন্য কারো ভালো লাগতেও পারে। অথবা ফরোয়ার্ড করে দিন আপনার কোন বন্ধুকে যে এইরকম জিনিস পড়তে পছন্দ করে।

প্রতি সপ্তাহে পড়ুন নতুন ইস্যু। আগের ইস্যু গুলো পড়তে পারেন ওয়েবসাইটের মেনু থেকে নিশনামা ডাইজেস্টে ক্লিক করে।

– নিশাত শাহরিয়ার

লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊

🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏

মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3

✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.