ইঁদুরের চোখে পৃথিবীর ইতিহাস, স্ট্যাথাম জেনর ও ভয়াবহ সোশ্যাল এক্সপেরিমেন্ট | নিশনামা ডাইজেস্ট ৯১
আসসালামু আলাইকুম!
টেক, ক্রিয়েটর ইকোনমি, পপ কালচার আর বিজনেস নিয়ে আপনাদের জন্য বিশেষভাবে বাছাই করা নিশনামা ডাইজেস্ট-এর ৯১তম সংখ্যায় আপনাকে জানাই আন্তরিক স্বাগতম!
আপনি এখন সেই হাজারেরও বেশি কৌতূহলী মানুষের সঙ্গী, যারা আমার নিজের হাতে বাছাই করা সেরা লিংক আর চিন্তাভাবনা প্রতি সপ্তাহে আমার ওয়েবসাইট nishnama.com-এ নিয়মিত পড়েন।
প্রতিটি ডাইজেস্টেই থাকে ৪টি অবশ্য-দ্রষ্টব্য লিঙ্ক, আর আমার সপ্তাহের বিশেষ চিন্তা, ছবি ও পছন্দের উক্তি।
আমি নিশাত শাহরিয়ার, আর এই বিশেষ সংখ্যাটি আপনি পড়ছেন বলে আপনাকে জানাই অজস্র ধন্যবাদ!
এই ইস্যুতে যা আছেঃ
- সেরাদের সাথে কাজ করলে আপনিও সেরা হয়ে উঠবেন
- মানুষ আর প্রযুক্তি মিলে কত দূর যেতে পারে?
- ইঁদুরের চোখে পৃথিবীর ইতিহাস
- জেসন স্ট্যাথাম কি তবে একই চরিত্রে আটকে গেছেন?
- স্টারবাকসে বসে যেভাবে মিলিয়ন ডলারের ব্যবসা গড়লেন এক সাধারণ মানুষ
- বিশ্বের সবচেয়ে ভয়াবহ সোশ্যাল এক্সপেরিমেন্ট যে দেশে হয়েছে
তাহলে শুরু করা যাক নিশনামা ডাইজেস্ট ইস্যু – ৯১!
নিশনামা ডাইজেস্ট হলো প্রতি সপ্তাহে আমার নিজস্ব চিন্তাভাবনার প্রতিচ্ছবি এবং হাতে-বাছাই করা দারুণ কিছু দেখার, পড়ার আর শোনার জিনিসের একটি ডিজিটাল ডায়েরি।
সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব, এই সপ্তাহের গান আর ছবিসহ একাধিক ক্যাটাগরি নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! আপনাকে পড়ার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি।”
♣ এই সপ্তাহের ভাবনা
◘ সেরাদের সাথে কাজ করলে আপনিও সেরা হয়ে উঠবেন
আপনার ক্যারিয়ারে আপনার সহকর্মীদের ভূমিকা অপরিসীম। বুদ্ধিমান মানুষরা এটি সবসময়ই জানেন, আর কোম্পানিগুলোও জানে যে মেধাবীরা মেধাবী সহকর্মীই খোঁজে। নামী কোম্পানিগুলোতে প্রতিভাবান সহকর্মী পাওয়াটাই হলো সবচেয়ে বড় বোনাস বা স্পার্ক’।
কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) এই যুগেও এটি ধ্রুব সত্য হয়ে থাকবে; তবে এখন কেবল মানুষ নয়, দক্ষ ‘ডিজিটাল সহকর্মী’ বা এআই এজেন্টের সাথে মিলেমিশে কাজ করতে হবে। মেধাবী মানুষরা সবসময় এমন প্রতিষ্ঠানেই কাজ করতে চাইবে যেখানে সেরা মানুষ এবং সেরা এআই; উভয়ই বিদ্যমান। এই পৃথিবী এখন একটি গ্লোবাল ভিলেজ হয়ে উঠেছে; তাই আপনার সামনে একটাই উপায় হল ইন্টারনেটের মধ্যমে একদল বুদ্ধিমান মানুষের সাথে নিজেকে যুক্ত করা এবং একসাথে বেড়ে উঠা।
♣ টেকনোলজি
◘ মানুষ আর প্রযুক্তি মিলে কত দূর যেতে পারে?
মানুষ চাইলেই একসাথে কি করতে পারে তার একটি অসাধারণ উদাহরণ হচ্ছে এটি।২০১৮ সালে উত্তর থাইল্যান্ডের একটি প্লাবিত গুহায় আটকে পড়া ১২ জন কিশোর এবং তাদের কোচকে উদ্ধারের সেই শ্বাসরুদ্ধকর অভিযান নিয়ে নির্মিত এই ডকুমেন্টারি ‘দ্য রেসকিউ’ (THE RESCUE)। অস্কারজয়ী নির্মাতা ই. চাই ভাসারহেলি এবং জিমি চিন-এর এই তথ্যচিত্রটিতে দেখানো হয়েছে কীভাবে চরম প্রতিকূলতার মাঝেও অসম্ভবকে সম্ভব করা হয়েছিল, যা পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল।
♣ ক্রিয়েটর ইকোনমি
◘ ইঁদুরের চোখে পৃথিবীর ইতিহাস
ইঁদুরকে বর্তমানে বিশ্বের সবচেয়ে সফল অনুপ্রবেশকারী প্রজাতি হিসেবে বিবেচনা করা হয়। প্রায় ১০ থেকে ৩০ লক্ষ বছর আগে এশিয়াই ছিল তাদের প্রথম আবির্ভাবের স্থান। পৃথিবীর সর্বশেষ তুষারযুগকেও তারা দক্ষতার সাথে জয় করে শেষ পর্যন্ত মানুষের জীবনযাত্রার অংশ হয়ে ওঠে। তবে তাদের এই টিকে থাকা বহুলাংশে মানুষের প্রয়োজনের ওপর নির্ভরশীল ছিল। মানুষ ও ইঁদুরের এই জটিল এবং নিবিড়ভাবে জড়িত ইতিহাসটি লেখক ম্যাক্স জি লেভি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন।
♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!
বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।
এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–
- কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
- কোর্স B01: ফটোগ্রাফী
- কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
- কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
- কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
- কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
- কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B08: রোবটিক্স পরিচিতি
- কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
- কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
- কোর্স B011: রন্ধনকলা ১০১
- কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
- কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
- কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
- কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ
♣ ইউটিউব থেকে
◘ বিশ্বের সবচেয়ে ভয়াবহ সোশ্যাল এক্সপেরিমেন্ট যে দেশে হয়েছে
নাদির এর এই ভিডিওটা তার সবচেয়ে ইমোশনাল ভিডিওর একটা। গণহত্যার বর্ননা দেওয়ার সময়, বিশেষ করে যখন সে বাচ্চাদের হাতে মারার ঘটনা বলছিল তার কান্না অনেক কষ্টে আটকে রাখছিলো। এই ভিডিওটা দেখে আমি ভাবছিলাম, মানুষ আমরা এত অসভ্য আর বর্বর কিভাবে হয়ে উঠতে পারি?
অনেকেই ভিয়েতনাম যুদ্ধ সম্পর্কে জানে – কিন্তু খুব কম মানুষই জানে কম্বোডিয়া-তে আসলে কী ঘটেছিল।
কয়েক দশক আগে, যুক্তরাষ্ট্র গোপনে কম্বোডিয়ায় ব্যাপক কার্পেট বোমা হামলা চালায়। এতে লক্ষ লক্ষ মানুষ নিহত হয় এবং দেশটি ভয়াবহ অস্থিরতার মধ্যে পড়ে। সেই বিশৃঙ্খলার মধ্য থেকেই উঠে আসে খেমার রুজ – ইতিহাসের অন্যতম নির্মম শাসনব্যবস্থা। সে সময় মানুষকে শুধু শিক্ষিত হওয়ার জন্য, চশমা পরার জন্য, এমনকি প্রিয়জনের মৃত্যুতে শোক প্রকাশ করার জন্যও হত্যা করা হতো। এক দশকেরও কম সময়ে কম্বোডিয়ার প্রায় এক-তৃতীয়াংশ মানুষ প্রাণ হারায়।
♣ পপ-কালচার
◘ জেসন স্ট্যাথাম কি তবে একই চরিত্রে আটকে গেছেন?
আধুনিক হলিউডের অ্যাকশন স্টারদের কথা বললে জেসন স্ট্যাথামের নাম সবার আগেই আসবে। বিধ্বংসী ফাইট সিন, গাড়ির রুদ্ধশ্বাস তাড়া এবং সেই চিরচেনা ‘টাফ গাই’ ভাব, এই তো স্ট্যাথাম! ‘ট্রান্সপোর্টার’ থেকে শুরু করে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’, সবখানেই তিনি অপ্রতিদ্বন্দ্বী অ্যাকশন হিরো।
কিন্তু প্রশ্ন হলো, প্রতিবার প্রায় একই ধরণের চরিত্রে অভিনয় করেও তিনি কীভাবে আজও এত জনপ্রিয়? সত্যি বলতে, স্ট্যাথামকে দেখে আমাদের তৃপ্তি কখনো মিটবে না। একশন লাভারদের জন্য স্ট্যাথাম যেন এক অফুরন্ত উপহার!
♣ ব্যবসা
◘ স্টারবাকসে বসে যেভাবে মিলিয়ন ডলারের ব্যবসা গড়লেন এক সাধারণ মানুষ
‘স্টার্টার স্টোরি’ (Starter Story) আমার অন্যতম প্রিয় অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম। সম্প্রতি এর প্রতিষ্ঠাতা প্যাট ওয়ালস তার এই ব্যবসাটি মিলিয়ন ডলারের বিনিময়ে ‘হাবস্পট’-এর কাছে বিক্রি করেছেন! এই ভিডিওতে দেখা যায়, প্যাট কীভাবে তার স্থানীয় স্টারবাকসে বসে কফি খেতে খেতে শূন্য থেকে এই বিজনেস গড়ে তুলেছিলেন। ভিডিওটির একটি কথা আমার মনে গেঁথে গেছে:
“প্রতিটি দিন আমি নিজেকে কেবল একটি সুযোগ দিচ্ছিলাম, যাতে ভাগ্য আমার সহায় হয়।”
♣ এ সপ্তাহের গান
◘ লোকাহ ছবির এই গানটা রিসেন্টলি বেশ শোনা হচ্ছে। মালায়লাম মিউজিক ওয়াহ!
♣ এ সপ্তাহের ছবি
◘ খাদ্যশৃঙ্খল… মিলার্স উড, সাসেক্স।
♣ এই সপ্তাহের উক্তি
“আপনি যে লেইটে অফিসে থেকে কাজ করেছেন, তা কেবল আপনার সন্তানেরাই মনে রাখবে।”
◘ আপনি যদি কাজের পেছনে অতিরিক্ত সময় দিয়ে পরিবারের সময় কেড়ে নেন, তবে ভাই এখনই থামুন। আপনার সন্তানদের এবং পরিবারের জন্য সময় বের করুন।
যাওয়ার আগে…
এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।
এই ইস্যুতে আপনি সবচেয়ে বেশি কী উপভোগ করলেন? নিচে কমেন্ট দিন। আমি নিজে প্রতিটা কমেন্ট পড়ি ও রিপ্লাই দেই!
শুধু পড়লেই বা কমেন্ট করলেই হবে না, এই ইস্যুটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফেসবুকে। আপনার ফ্রেন্ডলিস্টের অন্য কারো ভালো লাগতেও পারে। অথবা ফরোয়ার্ড করে দিন আপনার কোন বন্ধুকে যে এইরকম জিনিস পড়তে পছন্দ করে।
প্রতি সপ্তাহে পড়ুন নতুন ইস্যু। আগের ইস্যু গুলো পড়তে পারেন ওয়েবসাইটের মেনু থেকে নিশনামা ডাইজেস্টে ক্লিক করে।
– নিশাত শাহরিয়ার
লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊
🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏
মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3
✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।
নিশনামা ডাইজেস্ট এর পুরাতন ইস্যুগুলো পড়ুন এখানে।
আমাকে ফলো করুন এইসব সাইটেঃ


.png)
