নিশনামা ডাইজেস্ট ইস্যু ১০০ নিশাত শাহরিয়ার

একবিংশ শতাব্দীর সবচেয়ে রোমাঞ্চকর চুরি, জীবন বদলে দেওয়া ৩টি আইডিয়া ও মাউন্ট ফুজি | নিশনামা ডাইজেস্ট ১০০

আসসালামু আলাইকুম!

টেক, ক্রিয়েটর ইকোনমি, পপ কালচার আর বিজনেস নিয়ে আপনাদের জন্য বিশেষভাবে বাছাই করা নিশনামা ডাইজেস্ট-এর ১০০তম সংখ্যায় আপনাকে জানাই আন্তরিক স্বাগতম!

আপনি এখন সেই হাজারেরও বেশি কৌতূহলী মানুষের সঙ্গী, যারা আমার নিজের হাতে বাছাই করা সেরা লিংক আর চিন্তাভাবনা প্রতি সপ্তাহে আমার ওয়েবসাইট nishnama.com-এ নিয়মিত পড়েন।

প্রতিটি ডাইজেস্টেই থাকে ৪টি অবশ্য-দ্রষ্টব্য লিঙ্ক, আর আমার সপ্তাহের বিশেষ চিন্তা, ছবি ও পছন্দের উক্তি।

আমি নিশাত শাহরিয়ার, আর এই বিশেষ সংখ্যাটি আপনি পড়ছেন বলে আপনাকে জানাই অজস্র ধন্যবাদ!

এই ইস্যুতে যা আছেঃ

  • যে ৩টি আইডিয়া আপনার জীবন বদলে দেবে
  • শূন্য থেকে ২০ হাজার ডলার সাস জার্নি
  • ল্যুভর মিউজিয়াম: একবিংশ শতাব্দীর সবচেয়ে রোমাঞ্চকর চুরি
  • মিউজিক ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় জালিয়াতি
  • শেখাকে কীভাবে করবেন আপনার ব্যবসার মূলধন
  • মাউন্ট ফুজি, জাপান

তাহলে শুরু করা যাক নিশনামা ডাইজেস্ট ইস্যু – ১০০!


“নিশনামা ডাইজেস্ট কি?


নিশনামা ডাইজেস্ট হলো প্রতি সপ্তাহে আমার নিজস্ব চিন্তাভাবনার প্রতিচ্ছবি এবং হাতে-বাছাই করা দারুণ কিছু দেখার, পড়ার আর শোনার জিনিসের একটি ডিজিটাল ডায়েরি।

সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব, এই সপ্তাহের গান আর ছবিসহ একাধিক ক্যাটাগরি নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! আপনাকে পড়ার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি।”


♣ এই সপ্তাহের ভাবনা

◘ যে ৩টি আইডিয়া আপনার জীবন বদলে দেবে

https://x.com/JesseItzler/status/1846308160027427091

জেসি ইটজলারের জীবনদর্শনের ৩টি দারুণ টিপস আপনার জন্য:

১. মিসোগি (Misogi) চ্যালেঞ্জ: বছরে অন্তত একবার এমন কিছু করেন যা আপনার শারীরিক ও মানসিক শক্তির শেষ সীমা পর্যন্ত পরীক্ষা নেয়। মিসোগি কি তা সম্পর্কে ধারণা পেতে আমার এই লেখাটি পড়তে পারেন

২. কেভিনের নিয়ম: বছরে ছয়টি ছোট অ্যাডভেঞ্চার বা ভ্রমণের পরিকল্পনা করেন। অদ্ভুত মজার কিছু কাজ করুন যা আপনার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে।

৩. জয়ী হওয়ার অভ্যাস: প্রতি তিন মাস অন্তর একটি নতুন ভালো অভ্যাস শুরু করুন।

এভাবে চলতে থাকলে ৮০ বছর বয়সে আপনার ঝুলিতে থাকবে ২৪০টিরও বেশি রোমাঞ্চকর গল্পের ভাণ্ডার। দারুণ না? 

তো, আপনার পরবর্তী ‘মিসোগি’ চ্যালেঞ্জটা কী?


♣ টেকনোলজি

◘ শূন্য থেকে ২০ হাজার ডলার সাস জার্নি

I Documented His SaaS Journey to $20K MRR // Marc Lou

মার্ক ল্যু তার ‘ডাটাফাস্ট’ (DataFast) প্রজেক্ট নিয়ে ৫১২ দিনের এক দারুণ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। শূন্য থেকে কীভাবে মাসে ২০ হাজার ডলার আয় করা যায়, তার এই জার্নিটা একদম খাঁটি। হ্যাকিংয়ের ভয়, সার্ভারের খরচ আর নিজের ভেতর জমে থাকা হাজারো দ্বিধা, সব কাটিয়ে কীভাবে সফল হতে হয়, তা এই গল্পে পাওয়া যাবে। 

কোনো প্রথাগত মার্কেটিং ছাড়াই শুধু নিজের কাজে লেগে থেকে জেতা সম্ভব, এটাই তিনি শিখিয়েছেন।


নিয়মিত নিশনামা ডাইজেস্ট পড়তে চাইলে আপনার ইমেইল এড্রেস দিয়ে সাবস্ক্রাইব করুন


♣ ক্রিয়েটর ইকোনমি

◘ ল্যুভর মিউজিয়াম: একবিংশ শতাব্দীর সবচেয়ে রোমাঞ্চকর চুরি

The Louvre | The Wildest Robbery of the 21st Century // Zoufry

বিশ্বাসই হয় না যে ল্যুভর মিউজিয়ামে সত্যি চুরি হয়েছিলো! গত বছরের অক্টোবরে এক রোববার শ্রমিক সেজে একদল চোর মাত্র সাত মিনিটে দামি সব রাজকীয় অলঙ্কার নিয়ে হাওয়া হয়ে গেল। 

সিনেমার মতো এই ডাকাতি ফ্রান্সের জন্য এক বড় ধাক্কা ছিলো। ওশান’স ইলেভেন সিনেমার দৃশ্য যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠল!


♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!

বেদুইন ওপেন স্কুল

বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।

এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–

  • কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
  • কোর্স B01: ফটোগ্রাফী
  • কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
  • কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
  • কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
  • কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
  • কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
  • কোর্স B08: রোবটিক্স পরিচিতি
  • কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
  • কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
  • কোর্স B011: রন্ধনকলা ১০১
  • কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
  • কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
  • কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
  • কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ

কোর্সগুলো একদম ফ্রিতে করুন আজই।


♣ পপ-কালচার

◘ মিউজিক ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় জালিয়াতি

Exposing Music’s Greatest Scam // Asa Park

মিলি ভ্যানিলির দ্রুত উত্থান ও পতনের গল্পটা আমরা সবাই জানি। কিন্তু এটা শুধু তাদের গল্প নয়, এটা ইন্ডাস্ট্রির জালিয়াতির গল্প। 

আশি দশকে লিপ-সিঙ্ক করে ক্যারিয়ার নষ্ট হওয়ার ঘটনা থেকে শুরু করে আজকের যুগে অটোটুন ও ঘোস্ট-সিঙ্গার ব্যবহার; এই সবকিছুই প্রমাণ করে যে, বর্তমানে মিউজিক ইন্ডাস্ট্রিতে ‘সত্য’ বা ‘আসল’ হওয়ার চেয়ে ‘ব্র্যান্ড’ হওয়াটাই আসল। আমরা কি তাহলে সত্যি শুনতে চাই না, নাকি মোহেই বেশি সুখী?


♣ ব্যবসা

◘ শেখাকে কীভাবে করবেন আপনার ব্যবসার মূলধন

এই আর্টিকেলে (How To Turn Your Love For Learning Into A One-Person Business), ড্যান কো বলছেন, অনেকের অনেক বিষয়ে আগ্রহ থাকলে লোকে সেটাকে ‘মনোযোগের অভাব’ বলে। কিন্তু আসলে এটাই আপনার আমার সবচেয়ে বড় সুপারপাওয়ার! আপনি তো নতুন নতুন বিষয়ে এমনিতেই রিসার্চ করছেন, শুধু এটাকে গুছিয়ে উপস্থাপন করার দেরি। 

আপনি যা শিখছেন, তা অন্যদের শেখান, গাইড বা ছোট ছোট টুলস বানিয়ে। নিজেকে ‘এক্সপার্ট’ হওয়ার জন্য আটকে না রেখে নিজের শেখার পথটা শেয়ার করেন। আপনার এই ভিন্নধর্মী পার্স্পেক্টিভই হবে আপনার ব্যবসার মূল ভিত্তি।


♣ আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।

অনলাইনে ইন্ডিয়ান আসল শাড়ি শ্রেষ্ঠা আরাধনা মুকিত রিয়া
শ্রেষ্ঠা অনলাইন শাড়ি শপ

নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!

শ্রেষ্ঠা থেকে কেনাকাটা করতে জয়েন করুন শ্রেষ্ঠার গ্রুপে।


♣ এ সপ্তাহের গান

অপি করিমের কণ্ঠে ওগো বৃষ্টি তুমি আমার


♣ এ সপ্তাহের ছবি

◘ মাউন্ট ফুজি, জাপান।


♣ এই সপ্তাহের উক্তি

“এক মাইল পরিমাণ ইচ্ছে থাকার চেয়ে এক ইঞ্চি পরিমাণ নড়াচড়া করা অনেক ভালো।”

◘ সম্প্রতি এই উক্তিটি অনেক ভালো লেগেছে, জানি না কার এটা। 

যতক্ষণ না কাজ শুরু করি, মনে হয় অনেক কিছুই করছি, কিন্তু কাজের ছোট একটি পদক্ষেপই প্রমাণ করে যে আমরা আসলে কতটা এগোতে পারি।


যাওয়ার আগে…

এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।

এই ইস্যুতে আপনি সবচেয়ে বেশি কী উপভোগ করলেন? নিচে কমেন্ট দিন। আমি নিজে প্রতিটা কমেন্ট পড়ি ও রিপ্লাই দেই!

শুধু পড়লেই বা কমেন্ট করলেই হবে না, এই ইস্যুটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফেসবুকে। আপনার ফ্রেন্ডলিস্টের অন্য কারো ভালো লাগতেও পারে। অথবা ফরোয়ার্ড করে দিন আপনার কোন বন্ধুকে যে এইরকম জিনিস পড়তে পছন্দ করে।

প্রতি সপ্তাহে পড়ুন নতুন ইস্যু। আগের ইস্যু গুলো পড়তে পারেন ওয়েবসাইটের মেনু থেকে নিশনামা ডাইজেস্টে ক্লিক করে।

– নিশাত শাহরিয়ার

লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊

🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏

মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3

✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.