ভাইরাল সাফল্যের ডার্ক-সাইড, কেনো আমরা ব্রাজিল ও আর্জেন্টিনা সাপোর্ট করি এবং মেসির আমেরিকা জয় | নিশনামা ডাইজেস্ট ১০৩
আসসালামু আলাইকুম!
আপনার পরিচিত কেউ কি আছেন যিনি সবকিছু সম্পর্কে একটু বেশিই জানেন? টেকের খবর, ক্রিয়েটরদের দুনিয়া, কোন বিজনেস কেন ধরাশায়ী হলো, কোন পপ কালচার মোমেন্ট আসলে বড় কিছু বলছে — এসব নিয়ে যার সঙ্গে কথা বললে মনে হয় সময়টা কাজে লাগলো?
আমি চাই নিশনামা ডাইজেস্ট আপনার সেই জায়গাটা নিক।
প্রতি সপ্তাহে ৪টা বাছাই করা লিঙ্ক, আমার চিন্তা আর কিছু প্রশ্ন — যেগুলো আপনি কারো সাথে শেয়ার করতে চাইবেন।
এটা ১০৩তম সংখ্যা। হাজারের বেশি মানুষ পড়ছেন। আপনিও এসে গেলেন।
এই ইস্যুতে যা আছেঃ
- জীবনের সেরা বিনিয়োগ
- পিউডিপাই-এর নতুন ওপেন-সোর্স প্রজেক্ট: ওডিসিউস
- ফ্ল্যাপি বার্ড যেভাবে একজন নির্মাতার জীবন বদলে দিয়েছিল
- কিয়ানু রিভস ও জোনাহ হিলের নতুন সিনেমা ‘আউটকাম’
- কেন শুধু আর্জেন্টিনা ও ব্রাজিলকেই বাংলাদেশের মানুষ SUPPORT করে?
- মেসি যেভাবে মায়ামিতে ফুটবলের সংজ্ঞা বদলে দিচ্ছেন
- বুল্লা কি জানা ম্যায় কউন
- অটল থাকার ক্ষমতা (Consistency)
তাহলে শুরু করা যাক নিশনামা ডাইজেস্ট ইস্যু – ১০৩!

নিশনামা ডাইজেস্ট হলো প্রতি সপ্তাহে আমার নিজস্ব চিন্তাভাবনার প্রতিচ্ছবি এবং হাতে-বাছাই করা দারুণ কিছু দেখার, পড়ার আর শোনার জিনিসের একটি ডিজিটাল ডায়েরি।
সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব, এই সপ্তাহের গান আর ছবিসহ একাধিক ক্যাটাগরি নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! আপনাকে পড়ার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি।”
♣ এই সপ্তাহের ভাবনা
◘ জীবনের সেরা বিনিয়োগ
নিজের ওপর বাজি ধরা এবং সেই বাজি জিতে যাওয়া, এর চেয়ে নেশার মতো আনন্দ বোধহয় আর কিছুই নেই।
জীবনের সেরা বিনিয়োগ হলো নিজের ওপর বিশ্বাস রাখা যে, আপনি যেকোনো পরিস্থিতিতেই সফল হওয়ার মতো কাজ করে দেখাতে পারেন।
♣ টেকনোলজি
◘ পিউডিপাই-এর নতুন ওপেন-সোর্স প্রজেক্ট: ওডিসিউস
বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর ফেলিক্স দ্যা পিউডিপাই (PewDiePie) নিয়ে এসেছেন ‘ওডিসিউস’, একটি ওপেন-সোর্স ও এআই ওয়ার্কস্পেস।
বড় বড় টেক কোম্পানিগুলো যেভাবে আমাদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে, তাতে বিরক্ত হয়েই তিনি এমন এক বিকল্প তৈরি করেছেন যা আপনার ডাটা পুরোপুরি ব্যক্তিগত রাখবে। কোনো ট্র্যাকিং বা সাবস্ক্রিপশন মডেলের ঝামেলা ছাড়াই এটি আপনাকে দেবে এআই-এর সব সুবিধা। প্রযুক্তির জগতে তার মতো ইউটিউবারের এটি একটি দারুণ সাহসী পদক্ষেপ।
♣ ক্রিয়েটর ইকোনমি
◘ ফ্ল্যাপি বার্ড যেভাবে একজন নির্মাতার জীবন বদলে দিয়েছিল
২০১৪ সালের কথা। মোবাইল গেমিং দুনিয়ায় হুট করে এক বিপ্লব ঘটাল ‘ফ্ল্যাপি বার্ড’। রাতারাতি প্রচুর আয় হলো ঠিকই, কিন্তু এর বিনিময়ে নির্মাতাকে দিতে হলো বড় মাশুল।
চুরির অপবাদ থেকে শুরু করে মানুষের অকারণ সমালোচনা, সব মিলিয়ে এমন পরিস্থিতি তৈরি হলো যে তিনি অ্যাপটি স্টোর থেকে সরিয়ে নিতে বাধ্য হলেন। ভাইরাল সাফল্যের পেছনে যে কত বড় মানসিক যন্ত্রণা লুকিয়ে থাকতে পারে, এই গল্পটি তার এক বাস্তব উদাহরণ।
♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!
বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।
এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–
- কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
- কোর্স B01: ফটোগ্রাফী
- কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
- কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
- কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
- কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
- কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B08: রোবটিক্স পরিচিতি
- কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
- কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
- কোর্স B011: রন্ধনকলা ১০১
- কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
- কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
- কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
- কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ
♣ ইউটিউব থেকে
◘ কেন শুধু আর্জেন্টিনা ও ব্রাজিলকেই বাংলাদেশের মানুষ SUPPORT করে?
আমাদের দেশে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে যে পাগলামি দেখি, তা কেবল ফুটবলপ্রেম নয়, বরং অনেকটা আবেগের জায়গা থেকে আসে। আশির দশকের টেলিভিশন বিপ্লব আর ম্যারাডোনা-পেলের মতো কিংবদন্তিদের জাদুকরী পারফরম্যান্স আমাদের এই দল দুটোর ভক্ত বানিয়েছিল।
বাংলাদেশ বিশ্বকাপে নেই বলে আমরা এই দলগুলোর সাফল্যকে নিজেদের সাফল্য ভেবে শান্তি পাই। সব মিলিয়ে এই দ্বৈরথ এখন আমাদের সংস্কৃতির অংশ। এনায়েত চৌধুরীর ভিডিওতে এই অদ্ভুত অথচ দারুণ সুন্দর আবেগের পেছনের ইতিহাস আর মনস্তাত্ত্বিক কারণগুলো চমৎকারভাবে উঠে এসেছে।
♣ পপ-কালচার
◘ আউটকাম (Outcome) — কিয়ানু রিভস ও জোনাহ হিল
জোনাহ হিলের পরিচালনায় এবং কিয়ানু রিভসের অভিনয়ে আসছে ডার্ক কমেডি ‘আউটকাম’। গল্পটি রিফ হক নামের একজন হলিউড তারকাকে নিয়ে, যার ক্যারিয়ার একটি ব্ল্যাকমেইল ভিডিওর কারণে বিপদে পড়ে।
তবে ট্রেইলারের কমেন্টে লোকে বলছে, সিনেমায় কিয়ানু রিভসকে ‘অপছন্দ করার মতো মানুষ’ হিসেবে দেখানো হচ্ছে, যা হয়তো এই সিনেমার সবচেয়ে অবাস্তব অংশ!
♣ ব্যবসা
◘ মেসি যেভাবে মায়ামিতে ফুটবলের সংজ্ঞা বদলে দিচ্ছেন
সৌদি আরব থেকে বছরে ৪০ কোটি ডলারের প্রস্তাব ফিরিয়ে দিয়ে মেসি বেছে নিলেন মায়ামিকে। শুধু একটি ক্লাব পরিবর্তন নয়, মেসি যেন পুরো এমএলএস (MLS) লিগকেই হাইজ্যাক করেছেন!
মায়ামির সাধারণ একটি ক্লাব কীভাবে মেসির জাদুতে আজ বিশ্বের অন্যতম আলোচিত ক্লাবে পরিণত হয়েছে, তা সত্যিই অবিশ্বাস্য। মেসির আগমনে আমেরিকায় ফুটবলের যে জোয়ার এসেছে, তা আর থামার নয়।
♣ আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।
নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!
♣ এ সপ্তাহের গান
◘ ২০০৪ এর দিকে এই গানটা প্রথম শুনি। গায়কের নাম জানতাম না। পরে জানলাম, উনার নাম রাবি শেরগিল। আপনারা উনার এই গান শাহরুখ খানের মুভিটায় শুনেছেন। আমি আসলটা এখানে দিলাম, লিরিকাল ভিডিও। মিনিং বুঝবেন।
♣ এ সপ্তাহের ছবি
◘ ভলকান স্ট্রমবোলি (ইতালির সিসিলিতে অবস্থিত আগ্নেয়গিরি)।
♣ এই সপ্তাহের উক্তি
“ধারাবাহিকতা মানে হলো এমন মনে হওয়া যে কিছুই ঘটছে না, যতক্ষণ না হঠাৎ সবকিছু বদলে যাচ্ছে।”
◘ অটল থাকার ক্ষমতা (Consistency)
এই বাক্যটি আমার অসম্ভব প্রিয়। আপনিও কি আমার সাথে একমত?
যাওয়ার আগে…
এটুকুই এ সপ্তাহের জন্য।
নিচে কমেন্ট করুন। কোন অংশটা আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে? আমি সব কমেন্ট পড়ি, রিপ্লাইও দিই।
একটা কাজ করুন এখনই; এমন একজনের কথা ভাবুন যে এই ধরনের জিনিস পড়লে খুশি হবে। লিঙ্কটা তাকে পাঠান। কারণ ভালো কিছু নিজের কাছে রেখে দেওয়া মানায় না।
পরের সপ্তাহে আবার দেখা হবে।
— নিশাত শাহরিয়ার
নিশনামা ডাইজেস্টের সব সংখ্যা →
লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊
🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏
মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3
✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।
নিশনামা ডাইজেস্ট এর পুরাতন ইস্যুগুলো পড়ুন এখানে।
আমাকে ফলো করুন এইসব সাইটেঃ

.png)

