প্রতিদিন ঘুম থেকে উঠতে পারাটাই এক বিশাল সৌভাগ্য 🌅 | নিশনামা ডাইজেস্ট ১০৮
আসসালামু আলাইকুম!
আপনার পরিচিত কেউ কি আছেন যিনি সবকিছু সম্পর্কে একটু বেশিই জানেন? টেকের খবর, ক্রিয়েটরদের দুনিয়া, কোন বিজনেস কেন ধরাশায়ী হলো, কোন পপ কালচার মোমেন্ট আসলে বড় কিছু বলছে — এসব নিয়ে যার সঙ্গে কথা বললে মনে হয় সময়টা কাজে লাগলো?
আমি চাই নিশনামা ডাইজেস্ট আপনার সেই জায়গাটা নিক।
প্রতি সপ্তাহে ৪টা বাছাই করা লিঙ্ক, আমার চিন্তা আর কিছু প্রশ্ন — যেগুলো আপনি কারো সাথে শেয়ার করতে চাইবেন।
এটা ১০৮তম সংখ্যা। হাজারের বেশি মানুষ পড়ছেন। আপনিও এসে গেলেন।
এই ইস্যুতে যা আছেঃ
- প্রতিদিন ঘুম থেকে উঠে আবার নতুন করে শুরু করতে পারাটা কত বড় সৌভাগ্য!
- বিশ্বের প্রথম পাবলিক টেসলা সাইবারক্যাব রাইড (কোনো স্টিয়ারিং হুইল নেই)
- প্রাচীন তিব্বতে ভাইদের একজন ‘শেয়ার করা স্ত্রী’ হওয়া কেন এত কষ্টকর ছিল?
- কেন কিছু কম বাজেটের সিনেমাও দেখতে দামি মনে হয়?
- যেভাবে এমন ব্যবসা খুঁজে পাবেন যেখানে কোনো প্রতিযোগিতা নেই বললেই চলে
- টরেস দেল পাইনে (চিলিয়ান প্যাটাগোনিয়া)
তাহলে শুরু করা যাক নিশনামা ডাইজেস্ট ইস্যু – ১০৮!

নিশনামা ডাইজেস্ট হলো প্রতি সপ্তাহে আমার নিজস্ব চিন্তাভাবনার প্রতিচ্ছবি এবং হাতে-বাছাই করা দারুণ কিছু দেখার, পড়ার আর শোনার জিনিসের একটি ডিজিটাল ডায়েরি।
সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব, এই সপ্তাহের গান আর ছবিসহ একাধিক ক্যাটাগরি নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! আপনাকে পড়ার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি।”
♣ এই সপ্তাহের ভাবনা
◘ প্রতিদিন ঘুম থেকে উঠে আবার নতুন করে শুরু করতে পারাটা কত বড় সৌভাগ্য!
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনি নিজেকে কী বলেন? আজ থেকে এই কথাটা নিজেকে বলে দেখুন। আমি নিশ্চিত, সারাদিন আপনার মন মেজাজ বেশ ফুরফুরে থাকবে।
♣ টেকনোলজি
◘ বিশ্বের প্রথম পাবলিক টেসলা সাইবারক্যাব রাইড (কোনো স্টিয়ারিং হুইল নেই)
আমি কয়েকদিন আগে সয়ার মেরিট-এর টেসলা সাইবারক্যাবের প্রথম পাবলিক রাইডের ভিডিও দেখলাম, আর সত্যি বলতে, এটা দারুণ এক জিনিস! এই ছোট রোবট্যাক্সিটিতে কোনো স্টিয়ারিং হুইল বা প্যাডেল নেই, বরং পুরো ফোকাসটাই দেওয়া হয়েছে যাত্রীদের লাউঞ্জের মতো আরামদায়ক অভিজ্ঞতার ওপর।
একটি বিশাল ২২ ইঞ্চির ডিসপ্লে, দারুণ মসৃণ এফএসডি (FSD) পারফরম্যান্স এবং ব্রেক-বাই-ওয়্যার প্রযুক্তির সুবাদে রাইডটি এতটাই নিখুঁত ছিল যে মনে হচ্ছিল যেন এটি এক চমৎকার প্রশান্তিদায়ক এক সফর! অস্টিন শহরে টেসলা যেভাবে নগর যাতায়াত ব্যবস্থাকে বদলে দিচ্ছে, তা সত্যিই অবিশ্বাস্য। ভবিষ্যৎ যে আসলেই এসে গেছে এবং এটি যে কতটা আরামদায়ক, তা না দেখলে বিশ্বাস করা যায় না।
♣ নিশনামা ডট কম – এ আমার নতুন লেখাঃ
◘ মাউন্ট এভারেস্ট এখন একটা মাল্টি- মিলিয়ন ডলার বিজনেস আর শেরপারা সেই বিজনেসের সবচেয়ে সস্তা কাঁচামাল
◘ মাইক্রো-ড্রামা: যে ইন্ডাস্ট্রির নাম আপনি শোনেননি, কিন্তু যেটা মোবাইল বিনোদনের পুরো হিসাব বদলে দিচ্ছে
◘ ব্লাস্ট (২০২৬) তামিল একশন মুভি রিভিউ
◘ লিওনেল মেসি – ফুটবলের জাদুকর!
◘ রে ডালিওর পার্সোনালিটি টেস্ট: প্রিন্সিপালস ইউ!
◘ এ মাসে যা পড়েছি 📖 | ইস্যু #৩ — আগস্ট মাসের রিডিং লিস্ট হাইলাইটস (১ আগস্ট –৩১ আগস্ট, ২০২৬)
◘ এ মাসে যা দেখেছি | ইস্যু #০৩ — আগস্ট মাসের ওয়াচ লিস্ট হাইলাইটস (১ আগস্ট –৩১ আগস্ট, ২০২৬)
♣ ক্রিয়েটর ইকোনমি
◘ প্রাচীন তিব্বতে ভাইদের একজন ‘শেয়ার করা স্ত্রী’ হওয়া কেন এত কষ্টকর ছিল?
সম্পূর্ণ অদ্ভুত এক ঐতিহাসিক সত্য নিয়ে এটি একটি চমৎকার অ্যানিমেটেড ভিডিও, যা আমি আগে জানতাম না। আপনার যদি এরকম অদ্ভুত সব জিনিসে আগ্রহ থাকে তাহলে অবশ্যই দেখা উচিত।
♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!
বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।
এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–
- কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
- কোর্স B01: ফটোগ্রাফী
- কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
- কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
- কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
- কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
- কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B08: রোবটিক্স পরিচিতি
- কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
- কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
- কোর্স B011: রন্ধনকলা ১০১
- কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
- কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
- কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
- কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ
♣ ইউটিউব থেকে
◘ মিস্টার বিস্টের ওয়ান মিলিয়ন ডলারের পাজল
মাঝে মাঝে অবাক হয়ে যাই মিস্টার বিস্টের ভিডিওয়ের পেছনের কাজ দেখে। যেমন এই ভিডিওটা। মিস্টার বিস্ট “জিমি” দেখাচ্ছিল যে তার রিসেন্ট ঘোষণা করা ওয়ান মিলিয়ন ডলারের পাজল কিভাবে তৈরি হয়েছে এবং কেউ একজন সেই ভয়বহ কঠিন পাজল সমাধানও করে ফেলেছে!
♣ পপ-কালচার
◘ কেন কিছু কম বাজেটের সিনেমাও দেখতে দামি মনে হয়?
কিছু দামি সিনেমা কেন দেখতে সস্তা মনে হয়, আর কিছু কম বাজেটের সিনেমা কেন দেখতে দারুণ বা প্রিমিয়াম লাগে? এর সহজ উত্তর হলো, প্রোডাকশন ভ্যালু।
এই ভিডিওটিতে ‘স্টুডিওবাইন্ডার’ খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে যে সিনেমা জগতের ভাষায় প্রোডাকশন ভ্যালু বলতে ঠিক কী বোঝায়, এবং তার চেয়ে বড় কথা, বাজেট না বাড়িয়েও আপনি কীভাবে এই মান বাড়াতে পারেন। সিনেমাটোগ্রাফি, লাইটিং, প্রোডাকশন ডিজাইন, সাউন্ড থেকে শুরু করে পোস্ট-প্রোডাকশন; গ্যারেথ এডওয়ার্ডস, ক্রিস্টোফার নোলান ও শেন কারুথদের মতো নির্মাতাদের বাস্তব উদাহরণ দিয়ে পুরো বিষয়টি তারা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন।
♣ ব্যবসা
◘ যেভাবে এমন ব্যবসা খুঁজে পাবেন যেখানে কোনো প্রতিযোগিতা নেই বললেই চলে
সবচেয়ে বড় অথচ সাধারণ ও প্রচারহীন ব্যবসাগুলো আসলে কোথায় লুকিয়ে থাকে জানেন কি? ‘মাই ফার্স্ট মিলিয়ন’ পডকাস্টের এই পর্বে স্যাম পার এবং শান পুরী আলোচনা করেছেন কীভাবে বিশ্বের সবচেয়ে অদ্ভুত কোণগুলো থেকে বিশাল সুযোগ খুঁজে বের করা যায়; যেমন, আপনি কি জানতেন যে ল্যাবের পরীক্ষার জন্য বানর প্রজনন করাটা একটা বিশাল ও লাভজনক কোটি ডলারের ইন্ডাস্ট্রি?
পুরো বিষয়টি নির্ভর করে কেবল “লক্ষ্য করার দক্ষতার” ওপর। অন্যেরা কী করছে তার পেছনে ছোটাছুটি বন্ধ করুন, একটু কৌতূহলী হয়ে দেখুন এবং আপনার ভেতরের শিশুসুলভ কৌতূহলকে জাগিয়ে তুলুন। মাঝেমধ্যে দারুণ সব ব্যবসার আইডিয়া আমাদের ঠিক চোখের সামনেই লুকিয়ে থাকে!
♣ আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।
নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!
♣ এ সপ্তাহের গান
◘ সামুরাই এক্সের কথা মনে আছে? আমরা তো Rurouni kenshin কে এই নামেই চিনতাম। এই এনিমের সাউন্ডট্র্যাক আমার প্রিয় একটা সাউন্ডট্র্যাক। এঞ্জয়!
♣ এ সপ্তাহের ছবি
◘ টরেস দেল পাইনে (চিলিয়ান প্যাটাগোনিয়া)
♣ এই সপ্তাহের উক্তি
আপনি ব্যাঙয়ের সাথে সাগর নিয়ে আলোচনা করতে পারবেন না।
কারণ সে শুধু পুকুরই দেখেছে।
◘ এই কথাটি কিন্তু ব্যাঙের জন্য নয়। বুঝতে পেরেছেন তো?
যাওয়ার আগে…
এটুকুই এ সপ্তাহের জন্য।
নিচে কমেন্ট করুন। কোন অংশটা আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে? আমি সব কমেন্ট পড়ি, রিপ্লাইও দিই।
একটা কাজ করুন এখনই — এমন একজনের কথা ভাবুন যে এই ধরনের জিনিস পড়লে খুশি হবে। লিঙ্কটা তাকে পাঠান। কারণ ভালো কিছু নিজের কাছে রেখে দেওয়া মানায় না।
পরের সপ্তাহে আবার দেখা হবে।
— নিশাত শাহরিয়ার
নিশনামা ডাইজেস্টের সব সংখ্যা →
লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊
🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏
মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3
✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।
নিশনামা ডাইজেস্ট এর পুরাতন ইস্যুগুলো পড়ুন এখানে।
আমাকে ফলো করুন এইসব সাইটেঃ
নিয়মিত নিশনামা ডাইজেস্ট পড়তে চাইলে আপনার ইমেইল এড্রেস দিয়ে সাবস্ক্রাইব করুন →

.png)


