ইন্টারনেট কি সত্যিই হারিয়ে গেছে? এমজে-র প্রত্যাবর্তন এবং শ্রেষ্ঠত্বের পথে প্রথম পদক্ষেপ | নিশনামা ডাইজেস্ট ৮৯
আসসালামু আলাইকুম!
টেক, ক্রিয়েটর ইকোনমি, পপ কালচার আর বিজনেস নিয়ে আপনাদের জন্য বিশেষভাবে বাছাই করা নিশনামা ডাইজেস্ট-এর ৮৯তম সংখ্যায় আপনাকে জানাই আন্তরিক স্বাগতম!
আপনি এখন সেই হাজারেরও বেশি কৌতূহলী মানুষের সঙ্গী, যারা আমার নিজের হাতে বাছাই করা সেরা লিংক আর চিন্তাভাবনা প্রতি সপ্তাহে আমার ওয়েবসাইট nishnama.com-এ নিয়মিত পড়েন।
প্রতিটি ডাইজেস্টেই থাকে ৪টি অবশ্য-দ্রষ্টব্য লিঙ্ক, আর আমার সপ্তাহের বিশেষ চিন্তা, ছবি ও পছন্দের উক্তি।
আমি নিশাত শাহরিয়ার, আর এই বিশেষ সংখ্যাটি আপনি পড়ছেন বলে আপনাকে জানাই অজস্র ধন্যবাদ!
এই ইস্যুতে যা আছেঃ
- শ্রেষ্ঠত্বের পথে প্রথম পদক্ষেপ
- ইন্টারনেটের পুনর্জাগরণ: ইন্টারনেট ফুরিয়ে যায়নি, আপনি শুধু সঠিক জায়গায় নেই
- এআই স্লপঃ ইন্টারনেটের এমন এক যুগ, যা কেউ কখনো চায়নি
- মাইকেল জ্যাকসনের সিনেমাটি নিয়ে আমি দারুণ আশাবাদী!
- মিশন ইম্পসিবল থিম
- মুখোমুখি হাসনাত আব্দুল্লাহ
- রিস উইদারস্পুন: আন্ডারেস্টিমেটেড তারকা থেকে সফল সাম্রাজ্য
- প্রতিটি ব্যর্থতাই আপনাকে আরও নিখুঁত করে তোলে
তাহলে শুরু করা যাক নিশনামা ডাইজেস্ট ইস্যু – ৮৯!

নিশনামা ডাইজেস্ট হলো প্রতি সপ্তাহে আমার নিজস্ব চিন্তাভাবনার প্রতিচ্ছবি এবং হাতে-বাছাই করা দারুণ কিছু দেখার, পড়ার আর শোনার জিনিসের একটি ডিজিটাল ডায়েরি।
সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব, এই সপ্তাহের গান আর ছবিসহ একাধিক ক্যাটাগরি নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! আপনাকে পড়ার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি।”
♣ এই সপ্তাহের ভাবনা
◘ শ্রেষ্ঠত্বের পথে প্রথম পদক্ষেপ: ‘আমি জানি না
আপনার ভেতরের আসল পাওয়ারটা তখনই জেগে উঠবে, যেদিন আপনি এই সহজ কথাটা মেনে নেবেন: আসলে কেউ সব জানে না, সবাই খালি শিখছে। আজ যাঁদের আপনি বিশাল বিশেষজ্ঞ বলে মনে করেন, শ্রদ্ধা করেন, তাঁরাও একসময় আপনার মতোই কনফিউজড আর দিশেহারা ছিলেন। তাঁদের আর আপনার মধ্যে একটাই তফাৎ; তাঁরা লোকের কী বলার আছে, সেই ভয়টাকে পাত্তা না দিয়ে সাহস করে নিজেদের কাজটা করে গেছেন।
মনে রাখবেন, একদম পারফেক্ট হওয়ার জন্য বসে না থেকে, বরং ‘আমারও শেখার আছে’; এই কথাটা মেনে নেওয়াটাই হলো ভালো কিছু করার দিকে আপনার প্রথম আর সবচেয়ে জরুরি স্টেপ।
♣ টেকনোলজি
◘ ইন্টারনেটের পুনর্জাগরণ: ইন্টারনেট ফুরিয়ে যায়নি, আপনি শুধু সেখানে নেই
এটি ‘ডেড ইন্টারনেট থিওরি’ বা ইন্টারনেটের মৃত্যু নিয়ে এক নতুন দৃষ্টিভঙ্গি। ইন্টারনেটের ভবিষ্যৎ মানেই কেবল অবিরাম ‘স্ক্রল’ করা নয়। ইন্টারনেটের শুরুর দিনগুলোর মতো এখন আবার ব্যক্তিগত ওয়েবসাইটের এক নতুন জোয়ার আসছে, যাকে বলা হচ্ছে ‘ওয়েব রিভাইভাল’। বড় বড় টেক প্ল্যাটফর্ম বা তথ্য চুরির ভয় ছাড়া এটি এমন এক জায়গা, যেখানে সৃজনশীলতা আর প্রকৃত মানবিক যোগাযোগই মুখ্য।
♣ ক্রিয়েটর ইকোনমি
◘ এআই স্লপ: ইন্টারনেটের এমন এক যুগ, যা কেউ কখনো চায়নি
ইন্টারনেট বর্তমানে ‘প্রাচুর্যের যুগে’ প্রবেশ করেছে, যার প্রধান কারণ হলো এআই (AI) দ্বারা তৈরি মানহীন কন্টেন্ট বা ‘স্লপ’-এর লাগামহীন বৃদ্ধি। এই বিশাল পরিমাণ কন্টেন্ট আমাদের ফিডগুলোকে গ্রাস করায়, আসল এবং মানসম্মত কন্টেন্ট খুঁজে পাওয়া ক্রমশ কঠিন হয়ে পড়ছে।
এই কঠিন পরিস্থিতিতে কন্টেন্ট ক্রিয়েটরদের টিকে থাকতে হলে দুটি পথের যেকোনো একটি বেছে নিতে হবে: হয় তাদের বিশাল প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে, নয়তো একটি নির্দিষ্ট বিষয়ে (Niche) মনোনিবেশ করে দর্শকদের সাথে গভীর ও বিশ্বাসযোগ্য সম্পর্ক স্থাপন করতে হবে। কলিন এবং সামির তাদের ভিডিওতে এই চ্যালেঞ্জিং সময়ে সফল হওয়ার উপায়গুলো নিয়ে আলোচনা করেছেন।
♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!
বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।
এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–
- কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
- কোর্স B01: ফটোগ্রাফী
- কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
- কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
- কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
- কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
- কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B08: রোবটিক্স পরিচিতি
- কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
- কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
- কোর্স B011: রন্ধনকলা ১০১
- কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
- কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
- কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
- কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ
♣ ইউটিউব থেকে
◘ মুখোমুখি হাসনাত আব্দুল্লাহ
হাসনাত আব্দুল্লাহ আমাদের সময়ের একজন সাহসী নেতা। SameerScane তার এই পডকাস্ট দেখার মতো। নতুন সময়ের নেতাদের এই পডকাস্টে যাওয়ার কালচারটা এনসিপির নেতারা করছেন, যেটা আমার মনে হয় অনেক বড় একটা ভালো সিদ্ধান্ত। তাদেরকে নতুন জেনারেশনের আর কাছে নিয়ে আসছে, এটা সামনে তাদের জনপ্রিয়তা আর বাড়াবে বলেই আমি মনে করি।
♣ পপ-কালচার
◘ মাইকেল জ্যাকসনের সিনেমাটি নিয়ে আমি দারুণ আশাবাদী!
মাইকেল জ্যাকসনের বায়োপিকে তার নিজের ভাতিজাকেই তার চরিত্রে অভিনয়ের জন্য বেছে নেওয়াটা ছিল একটি মাস্টারস্ট্রোক। আমার বিশ্বাস, এমজে (MJ) নিজে বেঁচে থাকলে তার চরিত্রে নিজের রক্ত সম্পর্কীয় কাউকে দেখে খুব গর্ববোধ করতেন। মাইকেল জ্যাকসন সংগীত আর পারফরম্যান্সের সংজ্ঞাই বদলে দিয়েছিলেন। ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া ছাড়াই তিনি যে উচ্চতায় পৌঁছেছিলেন, তা আজও অস্পর্শ্য। এমজে একজনই ছিলেন, আর একজনই থাকবেন; তার সাথে অন্য কারো তুলনা চলে না।
♣ ব্যবসা
◘ রিস উইদারস্পুন: তারকা থেকে যেভাবে এক বিশাল সাম্রাজ্যের মালিক
হলিউডের প্রথম সারির অভিনেত্রী রিস উইদারস্পুন কেবল অভিনয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি; তিনি সুকৌশলে গড়ে তুলেছেন তার মিডিয়া সাম্রাজ্য ‘হ্যালো সানশাইন’ (Hello Sunshine)। নারীদের কেন্দ্র করে বলা গল্পগুলো যে কেবল গুরুত্বপূর্ণই নয়, বরং ব্যবসায়িকভাবেও অত্যন্ত সফল হতে পারে, তা তিনি প্রমাণ করে দিয়েছেন।
♣ আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।
নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!
♣ এ সপ্তাহের গান
◘ টম ক্রুজের মিশন ইম্পসিবল সিরিজের থিম সং আমার খুব পছন্দের। মুভি থিম সং টার Lalo Schifrin করা এই ভার্সনটা আমার লুপে শুনতে দারুণ লাগে। যারা এইরকম মিউজিক আয়োজন পছন্দ করেন তারা এটা শুনে কানে অনেক আরাম পাবেন!
♣ এ সপ্তাহের ছবি

◘ গ্রিসের থেসালোনিকির এক মনোমুগ্ধকর সূর্যাস্ত।
♣ এই সপ্তাহের উক্তি
◘ শুরুতে কেউই দক্ষ থাকে না। কিন্তু ১০,০০০ বার চেষ্টার পর কেউ অদক্ষ থাকে না। প্রতিটি ব্যর্থতাই আপনাকে আরও দক্ষ ও নিখুঁত করে তোলে।
যাওয়ার আগে…
এই সপ্তাহের “নিশনামা ডাইজেস্ট” এখানেই শেষ করছি।
এই ইস্যুতে আপনি সবচেয়ে বেশি কী উপভোগ করলেন? নিচে কমেন্ট দিন। আমি নিজে প্রতিটা কমেন্ট পড়ি ও রিপ্লাই দেই!
শুধু পড়লেই বা কমেন্ট করলেই হবে না, এই ইস্যুটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফেসবুকে। আপনার ফ্রেন্ডলিস্টের অন্য কারো ভালো লাগতেও পারে। অথবা ফরোয়ার্ড করে দিন আপনার কোন বন্ধুকে যে এইরকম জিনিস পড়তে পছন্দ করে।
প্রতি সপ্তাহে পড়ুন নতুন ইস্যু। আগের ইস্যু গুলো পড়তে পারেন ওয়েবসাইটের মেনু থেকে নিশনামা ডাইজেস্টে ক্লিক করে।
– নিশাত শাহরিয়ার
লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊
🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏
মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3
✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।
নিশনামা ডাইজেস্ট এর পুরাতন ইস্যুগুলো পড়ুন এখানে।
আমাকে ফলো করুন এইসব সাইটেঃ

.png)

