নিজের পার্সোনাল মনোপলি গড়ে তুলুন, স্পেস-এক্স আইপিও ও টম ক্রুজ | নিশনামা ডাইজেস্ট ১০১
আসসালামু আলাইকুম!
আপনার পরিচিত কেউ কি আছেন যিনি সবকিছু সম্পর্কে একটু বেশিই জানেন? টেকের খবর, ক্রিয়েটরদের দুনিয়া, কোন বিজনেস কেন ধরাশায়ী হলো, কোন পপ কালচার মোমেন্ট আসলে বড় কিছু বলছে — এসব নিয়ে যার সঙ্গে কথা বললে মনে হয় সময়টা কাজে লাগলো?
আমি চাই নিশনামা ডাইজেস্ট আপনার সেই জায়গাটা নিক।
প্রতি সপ্তাহে ৪টা বাছাই করা লিঙ্ক, আমার চিন্তা আর কিছু প্রশ্ন — যেগুলো আপনি কারো সাথে শেয়ার করতে চাইবেন।
এটা ১০১তম সংখ্যা। হাজারের বেশি মানুষ পড়ছেন। আপনিও এসে গেলেন।
এই ইস্যুতে যা আছেঃ
- নিজের একটি ‘পার্সোনাল মনোপলি’ গড়ে তুলুন
- স্পেসএক্স-এর আইপিও: ৪০০০ কর্মীর মিলিয়নেয়ার হওয়ার গল্প
- টাইম ম্যাগাজিনের সাথে মিস্টার বিস্টের ব্যস্ত এক দিন
- টম ক্রুজ কেন চোখের পলক ফেলেন না?
- টিচ ইউ এ লেসন!
- শাকিরা শাকিরা
- ইলোন মাস্কের একটি উক্তি যা আমার খুব প্রিয়
তাহলে শুরু করা যাক নিশনামা ডাইজেস্ট ইস্যু – ১০১!

নিশনামা ডাইজেস্ট হলো প্রতি সপ্তাহে আমার নিজস্ব চিন্তাভাবনার প্রতিচ্ছবি এবং হাতে-বাছাই করা দারুণ কিছু দেখার, পড়ার আর শোনার জিনিসের একটি ডিজিটাল ডায়েরি।
সাপ্তাহিক ভাবনা, টেকনোলজি, ক্রিয়েটর ইকোনমি, ইউটিউব, এই সপ্তাহের গান আর ছবিসহ একাধিক ক্যাটাগরি নিয়ে প্রতি সপ্তাহে নতুন ইস্যু প্রকাশিত হয় আমার ওয়েবসাইট নিশনামা ডট কমে! আপনাকে পড়ার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি।”
♣ এই সপ্তাহের ভাবনা
◘ নিজের একটি ‘পার্সোনাল মনোপলি’ গড়ে তুলুন
আপনার দক্ষতা, আগ্রহ এবং ব্যক্তিত্বের এমন এক অনন্য মিশ্রণ আছে, যা আপনাকে সবার থেকে আলাদা করে তোলে। এটাই আপনার ‘পার্সোনাল মনোপলি’। এটি গড়ার উপায় হলো—আপনার প্রিয় কোনো বিষয়ে নিরলসভাবে পড়াশোনা করা, বড় কোনো প্রজেক্ট হাতে নেওয়া এবং আপনার সেরা আইডিয়াগুলো নিয়ে নিয়মিত লেখালেখি করা।
ডেভিড পেরেলের এই ভাবনাটি আপনার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে পারে।
♣ টেকনোলজি
◘ স্পেসএক্স-এর আইপিও: ৪০০০ কর্মীর মিলিয়নেয়ার হওয়ার গল্প
স্পেসএক্স-এর ১.৭৫ ট্রিলিয়ন ডলারের আইপিও বা শেয়ার বাজারের এই বিশাল উত্থানের পেছনে আসলে কী আছে? এটি শুধু রকেটের গল্প নয়, বরং স্টারলিংক (Starlink) এবং কলোসাস (Colossus)-এর মতো এআই প্রজেক্টের এক দারুণ সমন্বয়। স্যাম পার ও শান পুরি তাদের পডকাস্টে ব্যাখ্যা করেছেন, ইলোন মাস্কের এই অসম্ভবকে সম্ভব করার জেদ কীভাবে সাধারণ আর্থিক হিসাবকেও হার মানায়।
যারা স্পেসএক্স-এর ভবিষ্যৎ নিয়ে সন্দিহান বা ভক্ত, সবার জন্যই এটি এক চমৎকার বিশ্লেষণ।
♣ নিশনামায় আমার নতুন লেখাঃ
- We Bought a Zoo | যে সিনেমা বারবার দেখতে ইচ্ছে করে
- মিসোগি (禊)
- মাউন্ট এভারেস্ট এখন একটা মাল্টি- মিলিয়ন ডলার বিজনেস আর শেরপারা সেই বিজনেসের সবচেয়ে সস্তা কাঁচামাল
♣ ক্রিয়েটর ইকোনমি
◘ টাইম ম্যাগাজিনের সাথে মিস্টার বিস্টের ব্যস্ত এক দিন
বিশ্বের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল কীভাবে চলে? টাইম ম্যাগাজিন মিস্টার বিস্টের ৫ বিলিয়ন ডলারের মিডিয়া সাম্রাজ্য এবং তার স্টুডিওর ভেতরের গল্প তুলে ধরেছে।
আইডিয়া থেকে শুরু করে ভিডিওর চূড়ান্ত সম্পাদনা পর্যন্ত পুরো প্রক্রিয়াটি মিস্টার বিস্ট কীভাবে সামলান, তা দেখা সত্যিই বিস্ময়কর।
♣ বেদুইন ওপেন স্কুল – ফ্রি কোর্স এনরুল করে শিখুন রন্ধনকলা থেকে কোরিয়ান ভাষা!
বেদুইন -বাংলাদেশের তরুণদের সঠিক পথ খুঁজে নিতে বিভিন্ন ক্যারিয়ার গাইডলাইন ও টুলস শেয়ারিং প্ল্যাটফর্ম।
এখন পর্যন্ত যে বিষয় নিয়ে কোর্স আছে আমাদের আর্কাইভে–
- কোর্স B00:বেসিক ফটোগ্রাফী
- কোর্স B01: ফটোগ্রাফী
- কোর্স B02: বেসিক ওয়েবসাইট ডিজাইন
- কোর্স B03 : জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং
- কোর্স B04: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (Android Application Development)
- কোর্স B05: এপইনভেন্টর-ভিত্তিক এন্ড্রোয়েড এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B06: আইওএস অ্যাপলিকেশন ডেভেলপমেন্ট (BUET HEQEP)
- কোর্স B07: আইফোন এপ্লিকেশন ডেভেলপমেন্ট
- কোর্স B08: রোবটিক্স পরিচিতি
- কোর্স B09: কোরিয়ান ভাষার সহজ পাঠ
- কোর্স B010: ইংরেজি ভোকাবুলারি শিক্ষা
- কোর্স B011: রন্ধনকলা ১০১
- কোর্স B012: দাবা খেলা পরিচিতি – Introduction to chess101
- কোর্স B013: নিউরোসায়েন্স পরিচিতি
- কোর্স B014: টেকনিকাল রিপোর্ট রাইটিং
- কোর্স B015: জার্মান ভাষার সহজ পাঠ
♣ ইউটিউব থেকে
◘ টিচ ইউ এ লেসন!
কোরিয়ান এই সিরিয়ালটা এই কয়দিন খুব ভাইরাল হয়েছে। আমার একটা দোষ আছে, কোন সিরিয়াল দেখার আগে আমি সেই সিরিয়ালের রিক্যাপ ভিডিও ইউটিউব থেকে দেখে ফেলি। মানে পুরো সিরিজটাই এরকম ছোট ভিডিওতে দেখা। এরপর যদি আমার আবার দেখতে মন চায় তাহলে আমি সিরিয়ালটা দেখি। এই সিরিয়ালটা দেখব। রিক্যাপটা ভাল লেগেছে!
♣ পপ-কালচার
◘ টম ক্রুজ কেন চোখের পলক ফেলেন না?
টম ক্রুজের তীব্রতা বা ইনটেনসিটি অনেকের কাছেই রহস্যময়। স্টান্ট করার সময় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তিনি যেভাবে শান্ত থাকেন, তা তার শৈশবের কঠিন অভিজ্ঞতার ফসল।
টম ক্রুজ যে সাধারণ কোনো তারকা নন, বরং নিখুঁত অভিনয়ের জন্য নিজেকে যেকোনো পর্যায়ে নিয়ে যেতে পারেন, এই ভিডিওটি সেটিই প্রমাণ করে। সিনেমার কোনো ভক্ত হয়ে থাকলে এটি আপনার মিস করা উচিত নয়।
♣ ব্যবসা
◘ ভ্যানগার্ড: যে ‘কমিউনিস্ট ক্যাপিটালিস্ট’ বিনিয়োগকারীদের ট্রিলিয়ন ডলার বাঁচিয়েছেন
ভ্যানগার্ড (Vanguard) আমেরিকান পুঁজিবাজারের এক অদ্ভুত প্রতিষ্ঠান। এটি এমন এক কোম্পানি যার কোনো শেয়ারহোল্ডার নেই, মুনাফা করার লক্ষ্য নেই। সহজ কথায়, এটি অনেকটা কো-অপারেটিভ বা যৌথ মালিকানার মতো। জক বোগল নামের এক ব্যক্তি, যিনি কিনা নিজের পার্টনারদের হাতে অপমানিত হয়ে চাকরিচ্যুত হয়েছিলেন, তিনি প্রতিশোধ নেওয়ার লক্ষ্য নিয়ে এটি শুরু করেছিলেন।
আজ সেই প্রতিষ্ঠানই ৫ কোটি গ্রাহকের বিনিয়োগ রক্ষা করছে এবং ওয়াল স্ট্রিটের বড় বড় ম্যানেজারদের পকেট থেকে পাঁচ হাজার কোটি ডলার বাঁচিয়ে সাধারণ মানুষের সঞ্চয় অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে।
♣ আপনার অনলাইন কেনাকেটা হোক শ্রেষ্ঠার সাথে।
নিরাপদ, বিশ্বস্ত, ইউনিক কালেকশন।
২০১৮ সাল থেকে নারীদের আস্থার জায়গা- শ্রেষ্ঠা!
♣ এ সপ্তাহের গান
◘ শাকিরা শাকিরা!
ফিফা বিশ্বকাপ মানেই যেন শাকিরা, তাঁকে ছাড়া বিশ্বকাপ যেন ভাবাই যায় না! বিশ্বকাপের জন্য গান তৈরি করতেই যেন এই মানুষটির জন্ম।
বিশ্বকাপের সেরা সব গান উপহার দেওয়ার যে জাদুকরী ক্ষমতা শাকিরার আছে, তা সত্যিই বিরল। লোকে ঠিকই বলে, “শাকিরার গান ছাড়া বিশ্বকাপ যেন অপূর্ণ।” তিনি শুধু বিশ্বকাপের গান দিয়েই মানুষের মন জয় করেননি, এখানে তিনি মেসিকে পর্যন্ত ইংরেজি বলিয়েছেন!
এখন তো মনে হচ্ছে, শাকিরার উচিত ফিফা বিশ্বকাপের চিরস্থায়ী অফিসিয়াল শিল্পী হয়ে যাওয়া। অন্য কারও পক্ষে এই জায়গা নেওয়া প্রায় অসম্ভব!
♣ এ সপ্তাহের ছবি
◘ কাউচ গ্রাস, তানবেলিয়া (জলরঙ ও পলিমার ক্লে, ২০২৪)।
♣ এই সপ্তাহের উক্তি
◘ ইলন মাস্কের একটি উক্তি যা আমার খুব প্রিয়:
“হারানোর ভয় করবেন না। আপনি হারবেনই।” মাস্ক বলেন, “প্রথম পঞ্চাশ বার হারলে খুব কষ্ট হবে। কিন্তু একবার যখন আপনি পরাজয়ে অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনি প্রতিটি খেলা অনেক বেশি নির্মোহভাবে খেলতে পারবেন।” তখন আপনি আরও নির্ভীক হয়ে উঠবেন এবং জীবনে বড় ঝুঁকি নেওয়ার সাহস পাবেন।
যাওয়ার আগে…
এটুকুই এ সপ্তাহের জন্য।
নিচে কমেন্ট করুন। কোন অংশটা আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে? আমি সব কমেন্ট পড়ি, রিপ্লাইও দিই।
একটা কাজ করুন এখনই — এমন একজনের কথা ভাবুন যে এই ধরনের জিনিস পড়লে খুশি হবে। লিঙ্কটা তাকে পাঠান। কারণ ভালো কিছু নিজের কাছে রেখে দেওয়া মানায় না।
পরের সপ্তাহে আবার দেখা হবে।
— নিশাত শাহরিয়ার
নিশনামা ডাইজেস্টের সব সংখ্যা →
নিয়মিত নিশনামা ডাইজেস্ট পড়তে চাইলে আপনার ইমেইল এড্রেস দিয়ে সাবস্ক্রাইব করুন →
লেখা ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন প্লিজ! 😊
🙏 দয়া করে আমার লেখা কপি-পেস্ট করবেন না। 👉 ফেসবুকে লিংক শেয়ার অপশনটা ব্যবহার করুন। কোন গ্রুপে বা টাইমলাইনে কেউ আমার লেখা নিজের নামে চুরি করলে ইনবক্সে অথবা মেনশন করে আমাকে জানাবেন প্লিজ। 👏
মনে রাখবেন প্রতিটি লেখাই যেকোন লেখকের নিকট সন্তানতুল্য <3
✍️ লেখালিখি 👣 দিনলিপি 👀 চিন্তাভাবনা 🧠 দর্শন 🗣 আইডিয়া 📖
পড়ুন আমার ওয়েবসাইট নিশনামা ডট কম।
নিশনামা ডাইজেস্ট এর পুরাতন ইস্যুগুলো পড়ুন এখানে।
আমাকে ফলো করুন এইসব সাইটেঃ

.png)



