|

মানুষ হয়ে জন্মানোটা আসলেই পাপ!

মানুষ হয়ে জন্মেছি।
আমি কি সুখী?

 

ইদানিংকালে এই প্রশ্নটা আমাকে ভাবায়। মাঝে মাঝে ভাবি এই নিয়ে। চারপাশের মানুষগুলোকে দেখি। নিজেকে দেখি। তখন মানুষ হয়ে জন্মানোয় নিজের উপর বিতৃষ্ণা আসে। হায় আমরা সেই মানুষ যার অন্যের নিন্দা করতে একটুকু আটকায় না। নিজের শত দোষ আমরা সযত্নে ঢেকে রাখি আর অন্যের ছোট্ট দোষগুলাকেও বড় করে প্রচার করতে দ্বিধা করি না।

আমরা সেই মানুষ যারা কিছু লোকের লাশের রাজনীতি দেখেও চুপ থাকি। তবুও যেখানে রক্ত টগবগিয়ে ফুটার কথা সেখানে আমরা নীরব থাকি। আমরা আমাদের চারপাশটাকে গ্রাহ্য না করে নিজেকে নিয়ে ব্যস্ত থাকি।


বড্ড আত্নকেন্দ্রিক আজ মানুষ! বড্ড আত্নকেন্দ্রিক। তাই আজ নিজেকে শুধাই, তুমি কি মানুষ? মানুষ হয়েছো না অমানুষ? আচ্ছা মানুষের সংজ্ঞাটা কি? অমানুষের সংজ্ঞাটাই বা কি? চারপাশের মানুষ গুলোর মাঝে আমি এই দুটোর সংজ্ঞা খুঁজি। কিন্তু যেটা খুঁজে পাই সেটা নিতান্তই কুটিলতা আর পরচর্চা।

আমি নিজে কি?
শুদ্ধ?
নাহ, আমি শুদ্ধ না। আমি একজন অভিনেতা।

যে নিপুনভাবে নিজের কুটিলতা আর অন্ধকার আড়ালে রাখতে পারে।
অন্যের সাথে আমার খুব বেশী পার্থক্য নেই। পার্থক্য শুধু এই জায়গায় যে আমি আমার অন্ধকারটাকে আবিষ্কার করতে পেরেছি। আমাই জানি আমার খারাপটাকে। আমি কতটুকু খারাপ। সত্যি বলতে কি, আমার এই অন্ধকার দিকটা নিজের কাছে পরিষ্কার হওয়ার পর আমার খারাপের প্রতি আমার ঘৃণা ভাবটা চলে গিয়েছে। সেখানে ভর করেছে উদাসীনতা। তীব্র উদাসীনতা। খারাপের প্রতি। এই উদাসীনতা আমার একটা নতুন উপলব্ধি বোধের জন্ম দিয়েছে।

আমি বিশ্বাস করি, প্রতিটি মানুষই মহাপুরুষ হওয়ার ক্ষমতা নিয়ে জন্মায়। কিন্তু নিজ দোষে আমরা বিচ্যুত হই। মৃত্যুর সময় পৃথিবী থেকে বিদায় হই কাপুরুষ হয়ে। এর জন্য দায়ী কে? মা-বাবা? পরিবার? আত্নীয়স্বজন-বন্ধুবান্ধব?? এই সমাজ??

হয়তো।
হয়তো মানুষের আত্নাটা অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়। আত্না যদি থেকেও থাকে হয় বাইরে খোল, ভেতরটা বড্ড ফাঁপা। আমি আমার নিজেকে দেখে কাঁদি। চারপাশের মানুষগুলোকে দেখে কাঁদি। হায় মানুষ! তুই এই পৃথিবীতে এসেছিলি মহাপুরুষ হয়ে, কিন্তু এই পৃথিবী ছাড়বি কাপুরুষ হয়ে।

অন্ধ যে, তার আলোর তৃষ্ণা থাকে। আর মানুষ সে তো আলোতে থেকেও অন্ধের মত আলোর জন্য তৃষনিত। অদৃশ্য অন্ধকারে নিমজ্জিত, হারিকেন জ্বালানো আলোরই নিশ্চয়তা নেই যেখানে! আজব খেল খোদা তোমার। সব কিছু দিয়ে দিয়েছো তবু রেখেছো কাঙ্গাল করে।

মানুষ খুব কি মানুষ হয়েছো?? অমানুষও হতে পারলা কই?? নাই! নাই কিছুই। মানুষ, রঙ্গিন চশমা পরেই তুষ্ট প্রানী। মেকি সুখের রাজ্যে পৃথিবী স্বর্গময়!! এটাই যথেষ্ট?? ক্লান্তি লাগে মাঝে মাঝে।

আমি মানুষ। তোমরা মানুষ। আমি অমানুষ। তোমরা অমানুষ। কি আর খারাপ ভাল এর পাঁচমিশালী। দুয়ে দুয়ে চার হয় যেমন।

মানুষ হয়ে জন্মানোটা আসলেই পাপ, কুকুরের জীবন হয়তো এর চেয়ে সুখকর! তারপরও আমরা মানুষ।

ওহে মানুষ,আবার তোরা মানুষ হ!

*** নিশনামা :১
(বেশ কিছুদিন আগের লেখা)

***মন্তব্য নিষ্প্রয়োজন
প্রথম প্রকাশ – আমার সামহোয়্যার ইন ব্লগে …… 

Similar Posts

  • |

    বাংলার দালাল জাগবে কবে???

    শালার বাঙাল ! কয় দিন আগেও মালালা মালালা করে পাদা গোষ্ঠীরা বেশ লাফাইল, আর এখন দামিনী দামিনী করে এক শ্রেনীর ভাদা গোষ্ঠী লাফাইতেছে। ওরে শুয়োরের দল, বেজন্মার দল নিজের দেশে যে তোদের বোনদের ইজ্জত লুটে রাস্তায় ফেলে রেখে যায় সেটা কি তোদের চোখে পড়ে না??? এই তো বেশী দিন না কয়েকদিন আগে নিজ কর্মস্থলে একজন…

  • নিশনামাঃ ফিরে দেখা ২০২২

    চাকরিতে ঢুকার পর থেকে নিশনামা লেখা শুরু করার পর কখনো ভাবিনি এটা এখনো কন্টিনিউ করতে পারব। আমি আসলেই ভাগ্যবান যে লেখালেখিটা বাংলায় চালু রাখতে পেরেছি। গত কয়েকমাস ধরে নিশনামায় ফোকাস কমিয়ে ফেলেছিলাম, কারণ আমার জীবনে প্রায়োরিটি এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে। কি পরিবর্তন এটা নিয়ে লিখেছি, পড়বেন। জানুয়ারিতে এই “ইয়ার ইন রিভিউ” লেখার পরিকল্পনা নিয়ে…

  • |

    এবং “বিয়ে”

    আমার চারপাশে পরিচিতজনদের প্রায়ই ‘বিয়ে’ নিয়ে নানান কথাবার্তা শুনি। তাদের নানান চিন্তা দুশ্চিন্তা শুনি। আমার এক বড় আপু ছিলেন যিনি জীবন সঙ্গী কেমন হবে সেই দুশ্চিন্তায় এত চিন্তিত ছিলেন যে তিনি কোন ছেলেকেই প্রেমিক হিসেবে জীবনে আসার সুযোগ দেন নি, তার সাথে আমার যতবারই কথা হত তার একটাই চিন্তা ছিল বিয়ে করবেন কি করবেন না,…

  • |

    ফিরে দেখা আমার ২০২৪!

    প্রতি বছর শেষে চিন্তা করি যে লাস্ট বছরের একটা ইয়ার ইন রিভিউ লেখব। কিন্তু প্রত্যেকবারই আলসেমি করে দেরি করি আরেক বছর চলে আসে। যেমন ২০২৩ এর ইয়ার ইন রিভিউ লিখেছি ২০২৪ এর শেষের দিকে, আর ২০২৪ এর টা লিখছি এই ২০২৫ এর পর। আল্লাহ মালুম ২০২৫ টা লেখতে পারব কি না হাহাহা। যাই হোক, এই…

  • |

    হেই ফেলিসিয়া! | কবিতা

    আমি অবাক রাত্রিরে ঘুমুতে যাই,আমার ঘুম আসে না।আমি বিশাল আসমানে রাতের তারায় ঘুরে বেড়াই,আমার ঘুম আসে না।আমার যত অবাক সব দুঃখ মিটিমিটি হাসে,আমি এন হ্যাথওয়ের পেছনে বাইসাইকেলে বসে ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখি।আমি যখন ভাতঘুম দেই ধূসর বিকেলেঅচেনা মেয়েটি আমার ক্লান্ত মুখ দেখে মুচকি হাসে। ফেলিসিয়া জানো কি?আজকাল আমার স্বপ্নদোষও হয় না!জমিন কাঁদে ফসলের হাহাকারে।এমনতো নয়…

  • |

    ২০ বছরে ওয়ার্ডপ্রেস!

    ওয়ার্ডপ্রেসের আজ ২০ বছর পূর্ণ হল। পেছনে ফিরে তাকালে দেখি, ওয়ার্ডপ্রেসের সাথে আমার প্রথম পরিচয় ২০০৭ সাল থেকে। নিজের ওয়েবসাইট বানানো, এফিলিয়েট সাইট বানানো নিয়ে শুরু হয় আমার ওয়ার্ডপ্রেস যাত্রা। ওইসময় ব্রডব্যান্ড ইন্টারনেট এত এভেইলেভল ছিল না, তাই সাইবারক্যাফেতে গিয়ে ঘন্টার ঘন্টার পর ঘন্টা বসে থেকে নানান ফ্রি হোস্টিং সার্ভিসে ওয়ার্ডপ্রেস ইন্সটল দিয়ে টেস্টিং করতাম…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.